কুড়িগ্রাম প্রতিনিধি: ২১ শে ফ্রেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা শাখা, সদর উপজেলা শাখা, রাজারহাট উপজেলা শাখা এবং পৌর শাখা আজ রাত ১২ টা ১ মিনিটে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক এম. রশিদ আলী (মাস্টার), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সদস্য সচিব তারিকুজ্জামান তমাল, কুড়িগ্রাম সদর উপজেলার আহ্বায়ক নাহিদ আলম রবিন, রাজারহাট উপজেলার আহ্বায়ক চৌধুরী রিংকু র্যাবেন, পৌর শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান পাভেল, তাওহীদ হাসান শান্ত (দপ্তর), পৌর শাখার মুখ্য সংগঠক হানিফ মিয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাজেদুল ইসলাম সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
