ভলান্টিয়ার প্রতিনিধি: ইউনিয়ন পর্যায়ে আজ থেকে দেশ ব্যাপী কোভিড- ১৯ টিকা কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে কোভিড-১৯ টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন এবং মাস্ক বিতরণ করা হয়। আজ সকাল থেকে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক খন্দকার (বাচ্চু)। এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার এসআই মোঃ সহিজল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভিতরবন্দ ইউনিয়নের বিভিন্ন কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ, বিবিএফজি ও সৌহার্দ্য এর ইউনিয়ন মাঠ কর্মী, যুব ফোরাম, স্বেচ্ছাসেবক, আনসার সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।

টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে টিকা গ্রহণ করতে আসা মানুষ ও পথচারী- দোকানদারদের মাঝে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রায় ৬ শতাধিক মাস্ক বিতরণ করা হয়।