ভলান্টিয়ার ( নাগেশ্বরী) প্রতিনিধি: আজ ভোরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার স্কুলের হাট হইতে নেওয়াশী বাজারগামী নিমাইয়ের পাঠ মন্দির সংলগ্ন পাকা রাস্তায় একটি পিকআপ ভ্যানের সিটের নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারের সময় উপস্থিত দুই জনকে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোঃ শহিদুল ইসলাম তালুকদার নেওয়াশী ইউনিয়নের গোবরধনকূটি এলাকার মোঃ শাহজাহান আলীর পুত্র এবং মোঃ আঙ্গুর ইসলাম  নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ দলিরাম এলাকার মোঃ সাইফুল ইসলামের পুত্র।
অভিযান সম্পন্ন করার সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার সাব ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আঃ রউফ, এএসআই মোঃ হাসানুর রহমান, মোঃ মজিল হজ, মোঃ রফিকুল ইসলাম সহ কয়েকজন পুলিশের সাধারণ সদস্য।
গ্রেপ্তারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়।