কুড়িগ্রাম প্রতিনিধি: ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও জেলা দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ এর সঞ্চালনায় কুড়িগ্রাম শহরে একটি অডিটোরিয়ামে ২৪ ও ২৫ এপ্রিল ‘২৬ দুদিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মু. শাহজালাল সবুজ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, রংপুর মহানগর সভাপতি আনিসুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি মোঃ সুমন সরকার, সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আশিকুর রহমান ,গুনাহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের এবং ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি বৃন্দ।
আলোচক বৃন্দ নির্ধারিত বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন যার মাধ্যমে একটি নৈতিকতা সম্পন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে ছাত্র শিবিরের সাথীদেরকে নৈতিক মানে বলিয়ান হয়ে আগামী দিনে দেশ ও জাতি গঠনে এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় ছাত্রশিবিরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
