রাজারহাট প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কার্যালয়ে আজ (২৬ এপ্রিল) রবিবার হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে একদল উশৃঙ্খল লোক। এনসিপি স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কিছু উশৃঙ্খল নেতাকর্মী এই অতর্কিত হামলা পরিচালনা করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিবরণ:
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় রাজারহাট উপজেলা সদরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর অস্থায়ী কার্যালয়ে হঠাৎ করে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ চড়াও হয়। হামলাকারীরা মুহূর্তের মধ্যে কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে।
এ সময় কার্যালয়ে উপস্থিত রাজারহাট এনসিপি উপজেলা আহবায়ক সহ কয়েকজন নেতাকর্মীকে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে।
এনসিপি’র অভিযোগ জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
এনসিপির উপজেলা আহবায়ক জমায়েত হোসেন খোকন বলেন, ”আমরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছিলাম। কিন্তু বিএনপির নামধারী কিছু উশৃঙ্খল কর্মী রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাদের ওপর এই হামলা চালিয়েছে। তারা আমাদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করেছে।”
এ বিষয়ে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক বলেন, আমার জানামতে আজ জামায়াতের সাথে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু এনসিপির কার্যালয়ে ভাঙচুরের বিষয়ে আমি অবহিত নই।
