কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ইউনিয়নের নেফার দরগাহ বাজার এলাকায় অবস্থিত একটি হাজারবর্ষী গাছের বড় ডাল কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বাজারসংলগ্ন স্থানে দাঁড়িয়ে থাকা পুরোনো গাছগুলো শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করছে না, বরং পথচারীদের ছায়া প্রদান ও এলাকার সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি গাছটির একটি বড় ডাল কেটে ফেলার ঘটনায় পরিবেশপ্রেমী ও সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, এ ধরনের প্রাচীন গাছ নির্বিচারে কাটা বা ক্ষতিগ্রস্ত করা হলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এদিকে, এলাকাবাসী ঐতিহ্যবাহী ও প্রাচীন গাছগুলো সংরক্ষণে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।
