কুড়িগ্রাম প্রতিনিধি: আজ ১৩ মে (বুধবার)সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রামে অভিনন্দন কনভেনশন সেন্টারে রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা: ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটেরেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।  উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর আয়োজনে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সুশীল: সাপোর্টিং দ্যা ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কুড়িগ্রামের ১৫টি সিএসও এর ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালায় ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে কৌশল সম্পর্কে অবগত করা হয় এবং দায়িত্বশীল ভূমিকা পালনে গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় একশনএইড বাংলাদেশ এর সুশীল প্রজেক্টের ম্যানেজার মৌসুমী বিশ্বাস, প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান , কুড়িগ্রাম হাবের উপদেষ্টা রওশন আরা চৌধুরী, সহ-সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এম. রশীদ আলী, ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।