হাসান আলী (আমেরিকা): স্বাধীনতার ৫৫ বছরে প্রবাসে ১৭৭টি দেশে দেড় কোটি প্রবাসী ৷ বাংলাদেশের প্রতিটি গ্রামে গড়ে ১৭০ জন করে ৷ প্রত্যেক ধনী প্রবাসী যদি নিজ নিজ গ্রামের নিকট আত্মীয় ও নিকট প্রতিবেশী গরীব মহিলাদের সেলাই মেশিন, যুবকদের হকারী করার জন্য কেশ টাকা দিয়ে সহায়তা করেন, স্বকর্মসংস্হানের ব্যবস্হা হবে ৷ আমি হাসান আলী ২০০৩ সাল থেকে গরীব মহিলাদের সেলাই মেশিন,যুবকদের রিকসা , যুবকদের হকারী করার জন্য কেশ টাকা, গরীব ছাত্রদের স্কলারশীপ এবং ফেমেলি ফাউন্ডেশনের মাধ্যমে গরীবদের ঘর বানিয়ে দেওয়া কাজ করে যাচ্ছি ৷ প্রবাসে অনেক ধনী,ব্যবসায়ী ও পেশাজীবী আছেন, অনেকের ছেলে-মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত ও উচ্চ বেতনে চাকুরী করেন ৷ ধনী প্রবাসীগণ নিজের নামে ফাউন্ডেশন করে সম্পদের একটি অংশ ফাউন্ডেশনে দান করে এবং প্রতি বছর নিজের ও ছেলে-মেয়েদের যাকাতের টাকা দিয়ে সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করিলে দারিদ্রদূরীকরণে সহজ হবে ৷ আমেরিকা ও বৃটেনের অনেক প্রবাসী  নিজের নামে ফাউন্ডেন ও ট্রাষ্টের মধ্যমে কাজ করে যাচ্ছে ৷ তাদেরকে সাধুবাদ জানাই ৷ ধনীদের নৈতিক ও ঈমানী দায়িত্ব দারিদ্রদূরীকরণে অবদান রাখা ৷ কোরানের কথা হল নিজে ভাল কাজ কর ও অপরকে উৎসাহিত কর ৷ এই উদ্দেশ্য নিয়ে আমার এই লেখা ও ফটো প্রচার করা ৷ মহান আল্লাহ আমাদের সহায় হউন ৷

হাসান আলী,প্রেসিডেন্ট অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স ৷