রাজারহাট প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১০টায় সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কফিল উদ্দিন। সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারী অ্যাড. আহাম্মদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মু. শাহজালাল সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ ও শূরা সদস্য আব্দুর রহিম, খন্দকার মাহবুবুর রহমান, মাওলানা জহুরুল হক, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খলিলুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজারহাট উপজেলা সহ-সভাপতি জাহিদুল ইসলাম সোহেল, জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক খোকন পাটোয়ারী, পশ্চিম শাখা সভাপতি সুজন মিয়া, সেক্রেটারী মহসীন আলী, জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবু হোসেন নয়ন, আতিকুর রহমান, রাজারহাট উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা ঈদুল আজহার তাৎপর্য, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পরে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদ শুভেচ্ছা বিনিময় ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।