রাজারহাট( কুড়িগ্রাম)প্রতিনিধি: রবিবার ৩০-০৫-২০২৬ খ্রিস্টাব্দে উপজেলা অপসারণ ও যানজট নিরসনের উপজেলা প্রশাসন রাজারহাট এর সার্বিক তত্ত্বাবধানে রাজারহাট উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানির বর্জ্য দ্রুত অপসারণ, পরিবেশ পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), রাজারহাট।

মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে রাজারহাট বাজার, রেলগেট এলাকা, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জনবহুল স্থানে পরিদর্শন করা হয়। বিশেষ করে রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধ দোকান স্থাপন, সড়কে অটোরিকশা ও ইজিবাইক পার্কিং এবং যত্রতত্র যানবাহন দাঁড় করানোর ফলে সৃষ্ট যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও কুরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, দ্রুত অপসারণ নিশ্চিত করা, ড্রেন ও সড়কে বর্জ্য না ফেলা এবং জীবাণুনাশক ছিটানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
ঈদের সময় যানজট ও জনদুর্ভোগ কমাতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম জনস্বার্থে চলমান থাকবে।