কুড়িগ্রাম প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটি সদস্য সচিব খন্দকার আল ইমরানকে আজ অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা কমিটি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব স্বাক্ষরিত একটি সাংগঠনিক বিজ্ঞপ্তি প্রকাশ করে।

অবস্থিত ঘোষণার প্রেক্ষিতে সদস্য সচিব খন্দকার আল ইমরান তার ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ বলে বিজ্ঞপ্তিটি শেয়ার করেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান কমিটির সদস্য সচিব হয়ে এনসিপির রাজনীতি করছে, যা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের শামিল, তাই আমরা জেলা কমিটির পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।”