কুড়িগ্রাম প্রতিনিধি: ঈদের আনন্দের রেশ ধরে রাখতে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে “সবুজ ঈদ আড্ডা” অনুষ্ঠিত হয়েছে।
জেলার সকল উপজেলা ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত এই আড্ডায় কুড়িগ্রামের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং উপজেলাভিত্তিক সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, চবি দায়িত্বশীল সৌরভ হাসান,কুড়িগ্রাম জেলা সভাপতি নুরনবী সরকার, রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল এবং কেন্দ্রীয় সদস্য সোহানুর রহমান সোহান সহ জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আড্ডায় বক্তারা তৃণমূল পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি কুড়িগ্রামকে রক্ষা করতে পরিবেশ সচেতনতা তৈরির ওপর জোর দেন। উপজেলা স্তরে পরিবেশগত আন্দোলন ছড়িয়ে দিয়ে জেলাজুড়ে একটি ‘সবুজের বিপ্লব’ ঘটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।