সিলেট প্রতিনিধি: গত ৩১ মে ২০২৬ (রোববার) মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী মহোদয়ের সিলেটস্থ বাসভবনে উনার সাথে সিলেট জেলার নিবন্ধিত স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও তরুণ উদ্যোক্তা প্রতিনিধিদের এক অত্যন্ত ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনায় যুব প্রতিনিধিদের পক্ষে নেতৃত্ব দেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলার ৪ জন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সফল ব্যক্তিত্ব:জনাব এম এ নাসির সুজা (জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত)জনাব এ এ সাকির আহমেদ সিকদার (জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত)জনাব আব্দুল আহাদ শাহিন (জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত)জনাব মোঃ নজরুল ইসলাম (জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত)সভায় সিলেটের যুব কার্যক্রমকে গতিশীল করতে এবং তরুণদের কর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ ও সরকারি প্রণোদনা নিশ্চিতকরণের লক্ষ্যে মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে সিলেটে একটি “বৃহৎ যুব উদ্যোক্তা সম্মেলন” আয়োজনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ আশ্বাস পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ!এই মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পরবর্তী করণীয় নির্ধারণে আজ ১ জুন সফল প্রস্তুতি সভাও সম্পন্ন হয়েছে। সিলেটের যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি।