ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে পল্লী বিদ্যুৎ কুড়িগ্রাম এর নাগেশ্বরী যোনাল অফিস কর্তৃক ১৭০ টি দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৪ আগস্ট নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী যোনাল ডিজিএম মোঃ আতিকুর রহমান, এজিএমকম মোঃ রিফাত আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণের সময় সহযোগিতা করেন বিভিন্ন ইউনিয়নের ইলেকট্রিশিয়ানবৃন্দ। ভিতরবন্দ ইউনিয়নের ইলেকট্রিশিয়ান শ্রী রবীন্দ্রনাথ নাথ বলেন, দরিদ্র পরিবারের তালিকা প্রস্তুত করার পর আমাদের কর্মকর্তার উপস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে এবং সুবিধাজনক বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করতে আমরা সহযোগিতা করেছি মাত্র।
সুবিধাভোগী মোঃ বাবু মিয়া বলেন, এই সময় চাল ডাল সহ যে খাদ্য সামগ্রী পেয়েছি আমি অত্যন্ত খুশী এবং পল্লী বিদ্যুৎকে অসংখ্য ধন্যবাদ