ভলান্টিয়ার ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: শেখ নবীর উদ্দিন আদর্শ পাঠাগার এর আয়োজনে  ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে  বইপাঠ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নিজস্ব কার্যালয়ে আজকের আয়োজনে দুটি গ্রুপ অংশগ্রহণ করে, শেষে ২ গ্রুপ থেকে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কারসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়। পাঠাগার এর সভাপতি শেখ নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।