কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের টিআর কাবিখার মাধ্যমে রাস্তার কাজে অনিয়মের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নোক্তভাবে প্রচার করেছেন শেখ রকিব ।

Sheikh Roqib Alp নামে তার ফেসবুক আইডি থেকে রাস্তার কাজের অনিয়মের ভিডিও প্রকাশ করেন এবং কুড়িগ্রাম ২ আসনের এমপি বরাবর নিম্নোক্ত লেখাটি লিখেছেন!

মাননীয় সংসদ সদস্য আতিক মোজাহিদ ভাইয়ের দেওয়া বিশেষ বরাদ্দ যাত্রাপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড জহির ডিলালের সামনের রাস্তা আরসিসি করন। কাজ করতেছে এনসিপি নেতা আনিছুর। রাস্তায় যে সকল মেটারিয়াল ব্যবহার করা হয়েছে মানে ৩/৪ নাম্বার। রাস্তার খাস জায়গা ১৬ ফিট থাকলে করা হয়েছে ৭.৮৭ফিট। মাননীয় আতিক মোজাহিদ ভাই আপনার দলের লোককে কাজের দায়িত্ব না দিয়ে চুরি করার লাইসেন্স দিয়ে দেন। যাত্রাপুর এনসিপি নেতা আনিচুর এর আগে আপনার দেওয়া অনুদানে বহুবার অনিয়ম করেছে। এমনকি গত ঈদে আপনার দেওয়া কোরবানি গোস্ত চরের গরিব মানুষদের মাঝে বিলি করার কথা থাকলেও উনি নিজ এলাকার নিজ পরিবার আত্নীয় সজনদের মাঝে বিলি করেন।

এ পর্যন্ত তার বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপে নেওয়া হয়নি।”

এলাকাবাসীর দাবি আমরা চাই, কাজ যেই করুক ভালোভাবেই করুক, যার মাধ্যমে এলাকার উন্নয়ন হয়।