লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট শহরের স্বর্ণকার পট্টি এলাকায় চু”রির চেষ্টার অভিযোগে কুড়িগ্রামের এক যুবককে আ”ট”ক করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, আটক যুবকের নাম বাবু। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার স্বরূপ চামারু (বৈদ্যের বাজার) এলাকার বাসিন্দা এবং সাবেক পুলিশ সদস্য মফিজল হকের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্বর্ণকার পট্টির একটি দোকানে চুরির চেষ্টা করার সময় উপস্থিত লোকজন তাকে আটক করে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।
এদিকে, এলাকায় বাবুকে মোটরসাইকেল চুরির একাধিক ঘটনার সঙ্গে জড়িত বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের কোনো রায় বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাই অভিযোগগুলো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।