ফুলবাড়ী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোচাবাড়ি সামন গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে ছোট ধরলা নদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি ভেলা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার, ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক শিবির নেতা মু. শাহজালাল সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গামোড় ইউনিয়ন জামায়াতের আমির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা প্রভাষক মুহাঃ আঃ ছাত্তার সাজু । এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গামোড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য আব্দুল মালেক সরদার, খোচাবাড়ি ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ বেলাল হোসেন এবং খোচাবাড়ি সামন গ্রাম ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আব্দুস ছালাম।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ছোট ধরলা নদী পারাপারে এলাকাবাসী, শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন। সেই কষ্ট লাঘব এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই ভেলাটি উপহার দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
