কুড়িগ্রাম সদর প্রতিনিধি: আজ কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন এর ফেডারেশন হল রুমে বেলগাছা যুব সংগঠন এর আয়োজনে এবং সিএনবি প্রজেক্টের সহযোগিতায় বাল্যবিবাহের ঝুকিতে থাকা এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপর পরিচালক জনাব আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার নিউজ২৪ এর চেয়ারম্যান এম. রশিদ আলী।
বেলগাছা যুব সংগঠনের সভাপতি মালতী রানী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক রাফি ইসলাম সহ অভিভাবক ও সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে কিশোরীর অভিভাবককে জানান এবং বাল্যবিবাহ সচেতনতায় এলাকার অন্য কিশোরীর অভিভাবককে জানানোর জন্য আহবান করেন।
পরিশেষে যুব সংগঠন ও চাইল্ড নট ব্রাইড প্রজেক্টকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।
