বগুড়া প্রতিনিধি: সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির আমন্ত্রণে বগুড়ার ঐতিহ্যবাহী হোটেল মম ইন-এ কুড়িগ্রাম জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং জেলা বিএনপির সদস্য ডা. ইউনুস আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবু আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব অধ্যক্ষ সোলায়মান আলী সরকার, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম স্বপন, রাজীবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সদস্য সচিব আব্দুল হাইসহ কুড়িগ্রাম বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বগুড়ার গাবতলী শহর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় দলের বর্তমান সাংগঠনিক কার্যক্রম, তৃণমূলের নেতৃত্বকে আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও করণীয় নিয়ে নেতৃবৃন্দের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভা শেষে নেতৃবৃন্দ দলের ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।