ঢাকা প্রতিনিধি: বিমানবন্দরে ২৭.০৯.২০২৬ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার, এয়ারপোটের পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সার্বিক সহযোগিতা ১১৬৩ টি কড়ি কাইট্টা জব্দ ও একজন ব্যক্তিকে আটক করে আইনের আওতায় আনা হয়। অভীযানে মো:শহীদুল ইসলাম(৫৭) নামে এক ব্যক্তির কাছ থেকে ১১৬৩ পিস কড়ি কাইট্টা (কচ্ছপ) জব্দ করা হয়।
বাটিক এয়ারের OD161 ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা দিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় ১১৬৩ টি কড়ি কাইট্টা সহ মো: শহিদুল ইসলাম, হসনাবাদ, মামুদ নগড়, টাঙ্গাইলকে আটক করা হয় এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০২৬ লঙ্ঘনের দায়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। কচ্ছপগুলো তাদের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
