কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার যাত্রাপুর, ঘোগাদহ, পাঁচগাছি, ভোগডাঙ্গা এবং নারায়নপুর ইউনিয়নের নদী পারাপারে মানুষের দীর্ঘদিনের দুঃখ কষ্ট লাঘব করতে মহতি উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
যাত্রাপুর ঘাট ইজারা নিয়ে বিভিন্ন ধরনের সিন্ডিকেট এবং সাধারন মানুষের কাছে অতিরিক্ত অর্থ আদায় সহ বিভিন্ন ধরনের সমস্যার কারণে এই উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
আগামী ২০২৭ সালের জুলাই মাস থেকে জনগণের আশা প্রত্যাশা অনুযায়ী যাত্রাপুর ঘাটটি ফ্রি করবেন বলে জানিয়েছেন জেলা পরিষদ কুড়িগ্রামের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
