ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১লা নভেম্বর যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে আজ সকালে উপপরিচালক এর কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের উপপরিচালক আলী আর রেজা, নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম, সদর সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সহ জেলার যুব নিবন্ধনকৃত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উপপরিচালক আলী আর রেজা বলেন, আজ ২৫টি যুব সংগঠনের প্রতিনিধির উপস্থিতিতে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হয়।