ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের মধুর মোড় এলাকা থেকে আজ দুপুর ২ঘটিকায় বিলুপ্ত প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করে সদর থানা পুলিশ।
বিক্রয়ের উদেশ্যে গন্ধগোকুলটি বহনকারী ব্যক্তি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে খাঁচা সহ ফেলে লোকটি পালিয়ে যায়। এরপর এসআই (নিরস্ত্র) প্রলয় কুমার বর্মা সঙ্গীয় ফোর্স সহ উক্ত গন্ধগোকুলটি পুলিশ হেফাজতে নেয়।
পরে গন্ধগোকুলটি নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করার জন্য কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা কুড়িগ্রাম জেলার বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম এর নিকট হস্তান্তর করেন।
এ বিষয়ে মমিনুল ইসলাম বলেন, গন্ধগোকুলটি আমাদের হেফাজতে আছে আগামীকাল নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।