ঢাকা (ভলান্টিয়ার) প্রতিনিধি: জাতীয় গ্রন্থকেন্দ্র এর আয়োজনে আজ সকাল ৯ টায় বেসরকারি গ্রন্থাগারিকদের চারদিনব্যাপী জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

বাংলাদেশের বিভিন্ন জেলার বেসরকারি পাঠাগার গুলোর মধ্যে ৫৯ জন গ্রন্থাগারিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে, প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর এবং সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্র এর পরিচালক মিনার মনসুর।