ভলান্টিয়ার প্রতিনিধি: ইএসডিও এর প্রসপারিটি প্রকল্প কর্তৃক আজ কুড়িগ্রামের ভিতরবন্দ ইউনিয়নের অতি দরিদ্র এগারোটি পরিবারে ঘর সহ দেশি মুরগি প্রদান করা হয়।

মুরগি প্রদানের সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী এরিয়া ম্যানেজার রিয়াজুল হক, ইএসডিও ভিতরবন্দ শাখার সহকারি কারিগরি কর্মকর্তা (পুষ্টি) রবিউল ইসলাম বিপুল, সহকারি কারিগরি কর্মকর্তা (জীবিকায়ন) লিয়ন বাবু সহ ভিতরবন্দ জে ডি একাডেমীর সহকারী শিক্ষক (গণিত) এম রশিদ আলী।
প্রতিটি পরিবারকে মুরগি রাখার জন্য দুটি ঘর এবং দশটি দেশি মুরগি প্রদান করা হয়।