ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে আজ সকালে প্রসপারিটি প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইএসডিও প্রসপারিটি প্রকল্পের মূল মানদণ্ড সম্পর্কে অবহিত করা হয়। এসময় পুষ্টি কার্যক্রম এর আওতায় পুষ্টি, অপুষ্টি, কমিউনিটি ক্লিনিকের সাথে প্রকল্পের কার্যক্রমের উপর প্রতিবেদন প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ আল-মামুন।
তিনি কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য খাতের সকল কর্মকান্ডে প্রকল্পের সদস্যদের সহযোগিতার কথা উল্লেখ করেন এবং ইএসডিও পিপিইপিপি প্রকল্পের সফলতা কামনা করেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক, নার্সিং ইনচার্জ প্রমূখ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।
প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কারিগরি কর্মকর্তা(নিউট্রিশন) মোঃ মাজহারুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃসালমুন ফারসী, সহকারী কারিগরি কর্মকর্তা এসএম গোলাম মোস্তফা, মোঃসাহিন আলম,মোঃলিয়ন বাবু এবং শিক্ষকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক এম রাশিদ আলী।