ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি:  ‘সকলে মিলে শপথ করি, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ি’  এই স্লোগানকে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধে আরডিআরএস বাংলাদেশ ‘বিল্ডিং বিটার ফিউচার ফর গার্লস’ প্রজেক্টের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ ১৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১১ টায় সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় নাগেশ্বরী অফিসার্স ক্লাবে জনপ্রতিনিধি, যুব প্রতিনিধি, ঘটক, ইমাম, শিক্ষক ও সুশীল সমাজের ব্যাক্তিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালা নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শিমু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আমিনা বেগম অনন্যা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং প্রজেক্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ প্রমুখ।