ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রসাশনের আয়োজনে আজ সকাল এগারোটায় ভিতরবন্দ ইউনিয়ন হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধে ভিতরবন্দ ইউনিয়ন কমিটি গঠন এবং বিবিএফজি কর্তৃক বরণ করা হয়।
বাল্যবিবাহ প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি কে সভাপতি করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং নতুন কমিটিকে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্ল্স প্রজেক্ট ভিতরবন্দ ও বল্লবেরখাস ইউনিয়ন ফ্যাসিলিটিটর।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে ইউনিয়ন পরিষদের সদস্য – সদস্যা, ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার, সচিব, শিক্ষক প্রতিনিধ ও এনজিও কর্মী।
ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি বলেন, অধিকাংশ বাল্যবিবাহ হচ্ছে বিভিন্ন কারণে তারমধ্যে যৌতুক প্রথা ব্যপক নেতিবাচক প্রভাব ফেলছে।
