ভলান্টিয়ার প্রতিনিধি: ইএসডিও প্রসপারিটি প্রকল্প উওর পশ্চিমাঞ্চলের আওতায় সোমবার (৩১জানুয়ারি) কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি এবং যাত্রাপুর ইউনিয়নের প্রসপারিটি প্রকল্প ইউনিটের মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম আইজিএ পরিদর্শন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ভিজিট টিম জনাব মোঃ মনিরুজ্জামান খান ( ডেপুটি ম্যানেজার-প্রোগাম), মোঃ রাশেদুজ্জামান(প্রোগাম ম্যানেজার-ডিজএবিলিটি ইনক্লুশন) আহাম্মেদ মাহমুদুল আলম(ডিএম) এবং মোহাম্মদ মসলেরুম্মান (ডিএম)। এসময় আরো উপস্থিত ছিলেন প্রসপারিটি প্রকল্পের ফোকাল পার্সন এবং সিনিয়ার এপিসি মোঃ আইনুল হক, প্রসপারিটি প্রকল্প উওর পশ্চিমাঞ্চলের প্রকল্প সমন্বয়কারী মোঃ জুলফিকার ইসলাম, প্রসপারিটি প্রকল্প রংপুর, কুড়িগ্রাম নীলফামারী অঞ্চলের টেকনিক্যাল অফিসার লাইভলিহুড ডা: বাবুল চন্দ্র বর্মন ও কৃষিবিদ মোঃ জিকরুল হক এসময় প্রসপারিটি প্রকল্প যাত্রাপুর এবং পাচগাছি শাখার জীবিকায়ন ( কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ -হাস পালন, দেশী মুরগী, ডিচ পদ্ধতিতে মাছ চাষ, মিষ্টি কুমড়ার ক্লাস্টার), পুষ্টি কম্পোনেন্ট (মা ও শিশু ফোরাম, কিশোর কিশোরী ক্লাব, দাদুর পুষ্টি বাগান, সোনামুনির পুষ্টি বাগান সহ প্রতিবন্ধী ফোরাম পরিদর্শন করেন।
