ভলান্টিয়ার প্রতিনিধি: আজ সকালে ইইউ এবং পিকেএসএফ এর অর্থায়নে ইএসডিও প্রসপারিটি প্রকল্পের পিভিসি মিটিং, আইজিএ- লেয়ার মুরগী, ডিচ পদ্ধতিতে মাছ চাষ, হাস পালন, উচ্চ মূল্যের নিরাপদ সবজি চাষ, কিশোরী ক্লাব এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পথ নাটক প্রদর্শনী পরিদর্শন করেন পিকেএসএফ এর মাননীয় ব্যাবস্থাপনা পরিচালক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড: নমিতা হালদার, ড: জসীম উদ্দিন, অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক পিকেএসএফ, ড: শরীফ আহম্মেদ চৌধুরী মহাব্যাবস্থাপক (কার্যক্রম) এবং প্রসপারিটি প্রকল্পের টিম লিডার পিকেএসএফ, মো: মনিরুজ্জামান খান(ডেপুটি ম্যানেজার),মো: শাহরিয়ার হায়দার এবং মো: ফরহাদ হোসেন (ডেপুটি ম্যানেজার) পিকেএসএফ এবং ড: মো শহীদ উজ্ জামান, নির্বাহী পরিচালক ইএসডিও। এছাড়াও ইএসডিও প্রসপারিটি প্রকল্পের ফোকালসহ মো: আইনুল হক উওর পশ্চিমাঞ্চলের পিসি, টেকনিক্যাল অফিসার, জোনাল ম্যানেজার উপস্থিত ছিলেন। মাঠ পরিদর্শন শেষে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর শাখার ১৫ জন প্রতিবন্ধি সদস্যদের মাঝে বিভিন্ন প্রতিবন্ধিকে সহায়ক উপকরন (হুইল চেয়ার, স্ক্রেচ, স্টিক )বিতরন করেন পিকেএসএফ এর ব্যাবস্থাপনা পরিচালক ড: নমিতা হালদার। পিকেএসএফ এর এমডি স্যার ড: নমিতা হালদার প্রসপারিটি প্রকল্পের কার্যক্রম খুবই ভাল হয়েছে পূর্বক প্রসপারিটি সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন। পথ নাটক এবং উপকরন বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাননীয় নির্বাহী পরিচালক ইএসডিও ড: মো: শহীদ উজ্ জামান স্যার এবং সঞ্চালনার ভূমিকায় ডা : বাবুল চন্দ্র বর্মন সহ উওর পশ্চিমাঞ্চলের পিসি মো: জুলফিকার ইসলাম।
