কুড়িগ্রাম প্রতিনিধি: ২৬ শে মার্চ উপলক্ষে শফিকুল’স ম্যাথ পয়েন্ট আয়োজিত এবং ভলান্টিয়ার সাইন্স ক্লাব ও পল্লী পাঠাগার এর সহযোগিতায় আজ সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ জে ডি একাডেমিতে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক (গণিত) স্বেচ্ছাসেবক এম রশিদ আলী, সহকারী শিক্ষক এরশাদ আমিন, সহকারী শিক্ষক সোলেমান আলী, প্রভাষক মোঃ ফরহাদ হোসেন এবং শফিকুল’স ম্যাথ পয়েন্টের পরিচালক শফিকুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের ১ম অংশে ভলান্টিয়ার সাইন্স ক্লাবের সাইন্স প্রজেক্ট সফল করার লক্ষ্যে ষষ্ঠ শ্রেণির কুইজ প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে ২৬ শেষ মার্চ উপলক্ষে শফিকুল’স ম্যাথ পয়েন্টের ক্রীড়া প্রতিযোগিদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
সাইন্স প্রজেক্টের বিজয়ীদের মধ্যে গণিতে ১ম স্থান অধিকার করে আরাফাত মাহমুদ (শিফাত) এবং বিজ্ঞানে ১ম স্থান অধিকার করে শুভ্র সরকার।
