সিলেট প্রতিনিধি:
ফুটবল আমাদের অত্যন্ত জনপ্রিয় খেলা। এ খেলা ধারক ও বাহক গ্রামের মানুষ। প্রতি বছরের ন্যায় এবারও দিরাই’র পেরুয়া প্রামের ফুটবল প্রেমীরা ফুটবল খেলার আয়োজন করছেন। আজ ছিল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ।
খেলা উদ্বোধন করেন, উক্ত খেলার পরিচালনা কমিটির সভাপতি পরিতোষ রায়, সম্পাদক জলিল মিয়া, উদ্বোধনকালে আরোও উপস্থিত ছিলেন রতন কুমার তালুকদার (চেয়ারম্যান), বীরেন্দ্র কিশোর তালুকদার, কামিনী দাস, মহানন্দ দাস (বীর মুক্তিযোদ্ধা) কাশেম মিয়া, নাসির মাস্টার, কিসমত আলী, প্রবাদ দাস (বীর মুক্তিযোদ্ধা) হোসেন আবুল মিয়া, কুদ্দুস মিয়া, হান্নান মিয়া, মোশারফ মিয়া, লেফট মিয়া প্রমুখ। উল্লেখ্য এই খেলায় প্রথম পুরস্কার একটি মোটর সাইকেল এবং দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ।
