কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ বালক-বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের সমাপনী বৃহস্পতিবার কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম, উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব নিলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান প্রমুখ।
কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ টুনার্মেন্টের আয়োজন করে। কুড়িগ্রামের ৯টি উপজেলা এবং কুড়িগ্রাম পৌরসভাসহ বালক বালিকার ২০টি দল অংশনগ্রহণ করে। ফাইনাল খেলায় ভূরুঙ্গামারী উপজেলা বালিকা দল ৩-০ গোলে চিলমারী উপজেলা বালিকা দলকে এবং ফুলবাড়ি উপজেলা বালক দল ৪-০ গোলে চিলমারী উপজেলা বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
