এস এইচ শামছুল হক
হাসির আড়ালে কষ্ট ঢাকা
নিত্য দিনের ভান”
বাহিরটা সবাই দেখে ভিতরটা
নাহি দেখতে চান।
সুখ জিনিসটা সহজ নয়
নিয়তির হাতের লেখা”
বুঝেছি আমি তাই আমায়
সুখ দেয়নি দেখা।
আদি থেকে আজ অবধি
যদ্দুর আছে জানা ”
বেঁচে থাকার মহা-ঔষধ
মুখের হাসি খানা।
স্বপ্ন গাড়ির চাকার তালে
বেঁচে থাকতে চাই”
কষ্টকে ঘায়েল করে সদা
মুখে হাসি ফুটাই।
সহজ সরল বোকা আমি
সবার মুখে শুনি”
কারও কথায় কান না দিয়ে
স্বপ্নই শুধু বুনি।
