কে এম রেদওয়ান
স্বার্থ তুমি এত নিষ্ঠুর
দিতে পারো ইতিহাস ভুলে,
ছোট্ট জীবনের জন্য স্বার্থ দেখো
কি করবে সম্পদ মরিলে।।
মানুষ বড় আজব প্রানী
না-হি চেনা যায়
স্বার্থের কাছে সবাই জিম্মি
চেনা বড় দায়।
নিষ্ঠুর পাষাণ মন মানুষের
যায় না দেখা তারে
স্বার্থের জন্য কিছু মানুষ
পিছু পিছু ঘোরে।।
বাঁচার জন্য স্বার্থ দেখো
জবাব দিবে কি ওই পারে
এখনো সময় হয়নিতো শেষ
দারাও মানুষ নিঃস্বার্থের দাড়ে।।
