হাবিবুর রহমান
তোমাকে দেখেছি আমি
আকাশের তারার মত,
যেন উজ্জ্বল নক্ষত্র
আর আলোকিত জ্যোসনা রাতের মত।
তোমাকে দেখেছি
প্রস্ফুটিত গোলাপের মত,
তোমাকে দেখেছি
নদীর ঘাটে কলসী কাঁখে
হেলে দুলে তোমার চলন
অপরুপ সুন্দরীর বেশে,
ভিজে কাপড়ে লাজুক মনে।
তোমাকে দেখেছি
কোন রেস্টুরেন্টে
হয়তো বা তোমার পছন্দের
কোন এক নির্জন খাবার টেবিলে।
তোমাকে দেখেছি
কোন পার্কে বা উদ্যানে
পরন্ত সূর্যাস্তের সময়
কোন এক গোধূলি লগ্নে।
তোমাকে দেখেছি
মিষ্টি মধুর হাসি,
গায়ে সবুজ সুন্দর জামা
বুকে লাল ওড়না,
আর কানে দুল
হাতে সেই সাদা রঙের ঘড়িটা,
তোমার চেহারা তোমার
চলাফেরা তোমার মুখের চাহনি,
সব কিছুই যেন অপরুপ রাজকন্যা বেশে
পুলকিত হৃদয়ে।
তোমাকে দেখেছি
যখনিই তোমাকে মনে পড়ে,
তখনই তুমি শত ব্যস্ততার মাঝেও
ফিরে এসেছো আমার হৃদয় মন্দিরে।
