ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: আজ ১৭ মে ২০২৩, বুধবার  সকাল ১১ টায় পরিবেশবাদী সংগঠন অরণ্য এর উদ্যোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে গ্যাটসবি টেক্স এর সহোযোগিতায় নবজাতক শিশুদের মাঝে একটি করে ফলদ চারা বিতরণ করা হয় । টিকা বা সেবা নিতে আসা ০-১ বছরের নবজাতক শিশুর মাঝে ১ টি করে ফলদ চারা বিতরণ করা হয় ও নবজাতক শিশুদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচী উদ্ভোদন করা হয় ।অরণ্যের এর সাধারণ সম্পাদক সোহানুর রহমানের সভাপতিত্বে অরণ্য এর প্রচার সম্পাদক জামিউল ইসলাম জুহান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন  ডাঃ মোঃ শহিদুল্লাহ তত্ত্বাবধায়ক জেনারেল হাসপাতাল কুড়িগ্রাম, ডাঃ মোঃ আল-আমিন মাসুদ শিশু  বিশেষজ্ঞ এছাড়া আরো উপস্থিত ছিলেন  অরণ্যের  কোষাধ্যক্ষ  জামিউল ইসলাম,দপ্তর সম্পাদক  শরিফুল ইসলাম, উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট অধ্যক্ষ খোরশেদ আলম, অরণ্যের উপদেষ্টা মো: নুর আমিন, অরণ্যের উপদেষ্টা জুলকার নাঈন জুলিয়া প্রমুখ।

ডাঃ মোঃ শহিদুল্লাহ তত্ত্বাবধায়ক জেনারেল হাসপাতাল কুড়িগ্রাম বলেন, নবজাতক শিশুদের মধ্যে ফলদ বৃক্ষ বিতরণ করে পরিবেশবাদী  সংগঠন অরণ্য  নিঃসন্দেহে  একটি ভাল কর্মসূচী হাতে নিয়েছে। আশা করি তাদের এই কর্মসূচী অবহ্যাত থাকবে ।

অরণ্যের এর সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন,আগামীর নতুন প্রজন্ম জন্য সুন্দর ও সবুজ পৃথিবী গড়তে হলে আমাদের বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে এ জন্য আমরা কুড়িগ্রাম জেলার নবজাতক শিশুদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচী উদ্ভোদন করলাম।এই  বৃক্ষ বিতরণ কর্মসূচী কুড়িগ্রাম জেলায়  একমাস ব্যাপী বিভিন্ন স্থানে অবহ্যাত থাকবে।