ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩
সফল হোক সফল হোক”
অদ্য ১৭/০৫/২০২৩ ইং তারিখে ইএসডিও প্রসপারিটি প্রকল্পের কমিউিনিট মোবিলাইজেশন কম্পোনেন্টের আওতায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহযোগিতায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আব্দুল জলিল ও কমিটির সদস্যবৃন্দ, এছাড়াও উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি এবং ইএসডিও নাগেশ্বরী এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ আনিসুর রহমান, মো: হাবিবুর রহমান (এটিও-নিউিট্রশন) ও সিএনএইচপি বৃন্দ।
উক্ত আলোচনা সভায় আলোচনা করেন সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মোঃ খোরশেদ আলম, আলহাজ্ব মোহাম্মদ শফিউল আলম শফিক (চেয়ারম্যান), ডাঃ আব্দুল জলিল (উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার)
সহযোগিতা করেন সিএনএইচপি ভিতরবন্দ ইএসডিও শাখা।
