ভলান্টিয়ার প্রতিনিধি: ভলান্টিয়ার নিউজ২৪.কম কর্তৃক আজ কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ভলান্টিয়ার প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট নাজমুল হোসেন ।
গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর আয়োজনে ২০ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।
গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এম রশিদ আলী বলেন, এভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে সামাজিক কর্মকাণ্ড সহ নিজের ব্যক্তিগত ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।