ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে আজ বিকেলে কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমী কুড়িগ্রামের সহযোগিতায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের ইন্সপেক্টর তরুণ কুমার রায়, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সভাপতি শিক্ষক এম. রশিদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাফিউজ্জামান রনি, দুলাল মাস্টার সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সমাবেশ শেষে ভেলাকোপা মাদক বিরোধী কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ কৌশল সম্পর্কে অবহিত করেন এবং সর্বদা পাশে থাকার আশ্বাস প্রদান করেন সমাবেশের প্রধান অতিথি অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।
মাদক বিরোধী কমিটির সকল সদস্যকে এর আগে একটি করে বাসি উপহার দিয়েছেন আজকের সমাবেশের বিশেষ অতিথি রাফিউজ্জামান রনি।
ঐ এলাকার বাসিন্দা সাবেক মেম্বার দুলাল মাস্টার বলেন,আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো আপনাদের পাশাপাশি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।