ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: উত্তর কুমরপুর যুব সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল হালিম, ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ সাইদুর রহমান, কুড়িগ্রাম সদরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।
উত্তর কুমরপুর যুব সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল গনি মিয়ার সহযোগিতায় প্রায় দুইশত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সার্বিক তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাইদুল হাসান সাঈদ, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।