স্টাফ রিপোর্টার: প্রথমে প্রিয় স্বেচ্ছাসেবকদেরকে স্যালুট এবং শুভেচ্ছা জানাই। কোভিড- ১৯ সহ বিভিন্ন দুর্যোগে অবশ্যই নিজেকে নিরাপদ রেখে সামাজিক কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবকবৃন্দ। তারপরও, দুর্ঘটনাবসত যদি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে নিজের জীবন এবং তার পরিবার বড় ধরনের হতাশায় ভুগতে থাকে, তখনো স্বেচ্ছাসেবকদের পাশে সরকারি বেসরকারি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট করে সহায়তা বা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কোন সুযোগ নেই।
সবকিছু জানার পরেও স্বেচ্ছাসেবকবৃন্দ- নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর কাজটি করে যাচ্ছে এবং মাদকের নেশায় আসক্ত না হয়ে, সামাজিক কাজকে নেশায় পরিণত করে বিভিন্ন অপমান অপদস্থ সহ্য করে স্বেচ্ছাসেবী কাজ অব্যাহত রেখেছে। একজন স্বেচ্ছাসেবক মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়ার জন্য একস্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথেও প্রশাসন কর্তৃক বিভিন্ন সমস্যার ও প্রশ্নের সম্মুখীন হতে হয়।
সুতরাং, একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমার জোর দাবি- ‘স্বেচ্ছাসেবকদের জন্য নির্দিষ্ট নীতিমালা তৈরির মাধ্যমে স্বেচ্ছাসেবকদেরকে সরকারিভাবে একটি করে আইডি কার্ড দিতে হবে’ আমার বিশ্বাস স্বেচ্ছাসেবকবৃন্দ এর থেকে আর বেশি কিছু আশা করে না’।

লেখক: এম রশিদ আলী
সম্পাদক
www.volunteernews24.com
ইমেইল: m.rashid.rashed@gmail.com