ভলান্টিয়ার (ফুলবাড়ী) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কুরুষাফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের একটি কালভার্ট ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, কালভার্টটির ভাঙা অংশের প্রায় ছয় মাসেরও বেশি সময় পার হলেও এখন পর্যন্ত মেরামত বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও শিক্ষার্থীদের। বিশেষ করে কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যাতায়াতে ঝুঁকি বেড়েছে।
দ্রুত কালভার্টটি মেরামত বা পুনর্নির্মাণ করে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
