ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের সহযোগিতায় আজ ভলান্টিয়ার অফিস থেকে কুড়িগ্রামে বন্যপ্রাণী (শিয়াল সহ অন্যান্য) সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারণার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন (ভার্চুয়ালী) করেন, বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ. এস. এম জহির উদ্দিন আকন।
সংস্কৃত মন্ত্রনালয়ের তালিকাভুক্ত সামাজিক সংগঠন “পল্লী পাঠাগার” এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন “হাজীপুর যুব ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থা” কর্তৃক বন্যপ্রাণী সংরক্ষণে প্রচারণার কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের সমন্বয়ক ভিতরবন্দ জে ডি একাডেমী’র সহকারী শিক্ষক এম রশিদ আলী। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরিচালক এ. এস. এম জহির উদ্দিন আকন বলেন, ‘স্বেচ্ছাসেবক সহ আয়োজিত সংগঠন গুলো নিজ উদ্যোগে সমাজ এবং পরিবেশ এর জন্য যে কাজ করে যাচ্ছে তার ফল সবাই ভোগ করতে পারবে, এই জন্য সকলকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কুড়িগ্রামে বন্যপ্রাণী সংক্রান্ত কাজে সর্বাত্মক সহযোগিতা থাকবে, ইনশআল্লাহ।’
