ভলান্টিয়ার প্রতিনিধি: আজ ১লা সেপ্টেম্বর ২০২১ইং বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২য় তলার সাগর-রুনি মিলনায়তনে জার্মান প্রবাসী শাহাবুদ্দিন মিয়ার প্রতিষ্ঠিত সবুজ আন্দোলন এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কোভিড- ১৯ ও ডেঙ্গু দুর্যোগ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন (ভার্চুয়ালি জার্মানি থেকে) সবুজ আন্দোলন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন মিয়া।

প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন  নাগরিক ভাবনা’র আহ্বায়ক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন, সবুজ আন্দোলন ফাউন্ডেশনের উপদেষ্টা প্রকৌশলী মুজিবুর রহমান, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরীফুল ইসলাম-সহ সবুজ আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন সবুজ আন্দোলন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের মহাসচিব অধ্যাপক এম. মিজানুর রহমান। সঞ্চালনা করেন সবুজ আন্দোলন এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি এড. আবু বক্কর ছিদ্দিক।

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহাবুদ্দিন মিয়া ভার্চুয়ালি বক্তব্যে বলেন, দেশের জনগণকে জলবায়ু সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সবুজ আন্দোলন বাংলাদেশের জনগণকে জলবায়ু সম্পর্কে সচেতন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সবুজ আন্দোলনের নেতাকর্মীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখার আহ্বান জানান। তিনি জলবায়ু পরিবর্তনজনীত দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। কারন, পৃথিবীতে জলবায়ু সংকটের কারণে আগামীতে প্রায় এক তৃতীয়াংশ লোক বাস্তুহারা হবে।
প্রধান অতিথি বলেন, পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন পরিবেশ এবং সমাজের জন্য যে কল্যাণকর কাজ করে যাচ্ছে, তার সুফল বর্তমান এবং পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারবে।