ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম এর প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পল্লী সঞ্চয় ব্যাংক নাগেশ্বরী শাখা কর্তৃক আজ সকালে নাগেশ্বরী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও আব্দুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয় কুড়িগ্রামের অফিসার সাধারণ রবিউল আলম, নাগেশ্বরী শাখা ব্যবস্থাপক জান্নাতুল রুবাইয়া সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
