ভলান্টিয়ার প্রতিনিধি: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভিতরবন্দ ইউনিয়ন যুব ফোরামের আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধে আজ বিকেলে ভলান্টিয়ার অফিস হলরুমে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এবং পল্লী পাঠাগার এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম (শফি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার এসআই মোঃ হাসান আলী, বিবিএফজি প্রজেক্ট ভিতরবন্দ ইউনিয়ন ফ্যাসিলিটেটর জেসমিন আক্তার সহ স্থানীয় ব্যক্তিবর্গ। বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর অতিরিক্ত প্রধান স্বেচ্ছাসেবক (সমন্বয়) এম রশিদ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন এলাকার শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাল্য বিবাহ প্রতিরোধের বিষয়ে প্রধান অতিথি বলেন, মেয়ে শিশুকে লেখাপড়ার সুযোগ তৈরি এবং যুব সমাজকে মাদকমুক্ত রেখে সুন্দর সমাজ গড়ার মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব।