ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের নয়ারহাট,পাঁচগাছী ও ঘোগাদহ ইউনিয়নের চরাঞ্চল শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে নলকূপ। আল-ইমদাদ ফাউন্ডেশনের ওয়াটার ওয়েলস প্রকল্পের আওতায় দরিদ্র মানুষের সুপেয় পানির ব্যবস্থা করতে এ উদ্যোগ নেয়। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের সুলকুর বাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রীজের উপর টিউবওয়েল, পাইপ এবং ইট, সিমেন্ট ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আল-ইমদাদ ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি কুড়িগ্রাম সদর উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক ও শিক্ষক নেতা মোঃ মুকুল মিয়া, মোঃ রাশেদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।