ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রামের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে আজ সকালে প্রসপারিটি প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ইএসডিও প্রসপারিটি প্রকল্পের সঞ্চালনার ভূমিকায় প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ‍্য তুলে ধরেন প্রকল্পের কারিগরি কর্মকর্তা লাইভলীহুড ডা: বাবুল চন্দ্র বর্মন, রংপুর এবং প্রসপারিটি প্রকল্পের মূল মানদণ্ড সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়। এসময় পুষ্টি কার্যক্রম এর আওতায় পুষ্টি, অপুষ্টি, কমিউনিটি ক্লিনিকের সাথে প্রকল্পের কার্যক্রমের উপর প্রতিবেদন প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো নজরুল ইসলাম।
তিনি কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য খাতের সকল কর্মকান্ডে প্রকল্পের সদস্যদের সহযোগিতার কথা উল্লেখ করেন এবং ইএসডিও পিপিইপিপি প্রকল্পের সফলতা কামনা করেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক, নার্সিং ইনচার্জ প্রমূখ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।
প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কারিগরি কর্মকর্তা(নিউট্রিশন) মোঃ মাজহারুল ইসলাম, সহকারী কারিগরি কর্মকর্তাগন এবং পিভিসি & এলাকার গন‍্যমান‍্য প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ।